মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফারুকী জানান, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি শুরু হবে ১ জুলাই থেকে এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন হবে ১৪ জুলাই থেকে। তিনি বলেন, “আন্দোলনের সময় যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই কর্মসূচিগুলো সাজানো হবে।”

তিনি আরও জানান, রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, তিনি জানান, বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের চিন্তা করা হচ্ছে, এবং এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102