শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি এই তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটে। ভারি বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়লে ঘরবাড়ি ও মানুষজন আটকা পড়ে। নিখোঁজ ৮২ জনের সন্ধানে বর্তমানে ওই এলাকায় বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং মাটির স্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102