শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষনা করা হয়।

বার্ষিক নির্বাচনে ৯টি সম্পাদকীয় এবং ৮টি নির্বাহী সদস্য’সহ মোট ১৭টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাত ১০টা পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখনও ভোট গণনা চলছে।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সিনিঃ সহ-সভাপতি আব্দুল ওলি, জুনি : সহ-সভাপতি শেখ মো. সাহিবুর রহমান সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ লালন, সহ-সম্পাদক অর্থ ও হিসাব বিষয়ক পদে শেখ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে এখনও গণনা চলছে।

প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণভাবে এবার বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই নির্বাচনে সকল প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন। এখন পর্যন্ত আমরা ৬টি পদের ফলাফল ঘোষণা করেছি। গণনা চলছে, গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল জানানো হবে।

বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা ও মোসাঃ মেহেরুন্নেচ্ছা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102