শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ও ভোজপাতিয়া ইউনিয়নসহ উপজেলার সকল রেকর্ডীয় সরকারি খাল অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে বিশাল মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

‘রামপাল উন্নয়ন সংগ্রাম পরিষদ’-এর আয়োজনে এবং স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মল্লিকেরবেড় ইউনিয়নের ছোট সন্ন্যাসী বড় ভাইজোড়া খাল, ছোট ভাইজোড়া খাল এবং ভোজপাতিয়া ইউনিয়নের ডাকুয়ার খাল সহ রামপালের অসংখ্য রেকর্ডীয় খাল প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে।

এর ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং কৃষি ও মৎস্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা আরও বলেন, খাল দখলের কারণে এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে।

এসময় বক্তারা অবিলম্বে রেকর্ডীয় খালগুলো দখলমুক্ত করে পুনঃখনন এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক (জিয়া), বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আজমির, বিএনপি নেতা মাহফুজ আকুঞ্জি*ষ, উপজেলা মহিলা দল নেত্রী জান্নাতুল ফেরদৌস, নাজমা খাতুন,এহতেশামুল আলম, শাহিনুর রহমান পলাশ,কামরুল ইসলাম,আরিফুর রহমান,লিটন শেখ, রিপন শেখ,নাজমুল হাসান,মেহেদী হাসান সহ রামপাল উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক, মৎস্যজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102