উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি পশ্চিমপাড়া এলাকার হাওলাদার মোসলেম উদ্দিনের ছেলে হাওলাদার মোহাইমিনুল ইসলাম সাগরের বিরুদ্ধে।
সিরাজগঞ্জ সদর উপজেলার চক কোবদাসপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মোঃ আব্দুস সালাম গত ১১ জুন নিরুপায় হয়ে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, বিদেশে পাঠানোর কথা বলে হাওলাদার মোহাইমিনুল ইসলাম সাগর ভুক্তভোগীর কাছ থেকে তিন দফায় মোট ১০,৬০,০০০/- (দশ লক্ষ ষাট হাজার) টাকা নিয়েছে কিন্তু গত ২০২৫ সালের নভেম্বর মাসে বিদেশ পাঠানোর কথা থাকলেও পরবর্তীতে সাগর আর ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেনি।
ভুক্তভোগীরা সাগরের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তার কাছে সম্পূর্ণ টাকা ফেরত চাইলে তিনি একাধিক বার সময় নিলেও এখন পর্যন্ত তাদের টাকা ফেরত দেয়নি। বারবার ফোন দিলেও সাগর তাদের ফোন রিসিভ করে না। তারা কয়েকবার সাগরের গ্রামের বাড়ি সুগন্ধিতে এসেও সাগরের খোঁজ পায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, তাদের বাসা সিরাজগঞ্জ হওয়ায় তাদের একাধিক বার আসা যাওয়া করতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে। তাই তারা সম্পূর্ণ টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে হাওলাদার মোহাইমিনুল ইসলাম সাগরের সাথে (০১৭২৯৯৬৪৯৪২) নাম্বারে বারবার ফোন দিলেও তার ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোঃ জাকির হোসেন বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তা তদন্ত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।