মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যে ১০ কারণে ভেঙে পড়ল মমতার সাম্রাজ্য শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার

যাত্রাবাড়িতে বিদ্যুৎস্পর্শে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকার একটি বাসায় ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খাইরুল হাওলাদার (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা মো. রুবেল জানান, যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকার একটি বাসায় ওয়ারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে আমরা আমার চাচাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা থানার সোনাখালী গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102