বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

এসএসসি শুরুর দিনই জানা গেল ফল প্রকাশের তারিখ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬০ দিনের মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. সি আর আবরার জানান, যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস হয়, এরই মধ্যে সেসব বন্ধ করা হয়েছে। তাই এখন আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এ সময় রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে সকাল ১০টায় ৯টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ২৯১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আগামী ১৩ মে শেষ হবে পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102