শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, অনেকে আহত হওয়ায় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার লক্ষ্যে আপাতত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

এদিকে, সোমবার (৭ জুলাই) আন্দোলন থেকে আটককৃত ১২ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

সকালে তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে পদযাত্রা করলে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন।

এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। তখন পুলিশ সদস্যসহ কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছেন পরে মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, বারবার সময় দেয়া হলেও তারা সড়ক ছেড়ে যায়নি। তাই কিছুটা বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102