বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

মাদকের বিস্তার ঠেকাতে ১,৪০০ কোটি টাকার প্রকল্প : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মাদকের ভয়াবহ আগ্রাসন দেশের উন্নয়নে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’-এর অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের সব শ্রেণি-পেশার মানুষ মাদকের সঙ্গে জড়িত হচ্ছে। নারী, শিশু, কিশোরদের পর্যন্ত মাদক পাচারে ব্যবহার করা হচ্ছে।”

তিনি জানান, মাদকের বিস্তার ঠেকাতে বিভাগীয় পর্যায়ে সাতটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপনে ১,৪০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক ড্রাগসের আগমন ঘটছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টরা সজাগ রয়েছে। কর্মক্ষম যুবসমাজকে মাদকমুক্ত রাখতে না পারলে উন্নত রাষ্ট্রের স্বপ্ন অধরাই থেকে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102