মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ডিএসসিসিতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে, আর বসে থাকব না

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে একটু সমস্যা চলছে৷ আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন৷ সেখানে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে এখন আর বসে থাকার সুযোগ নেই। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ে আমরা সতর্ক আছি৷এ নিয়ে আমরা খুব দ্রুত বিস্তারিত আলোচনা করব৷ দক্ষিণ সিটি করপোরেশনে কিছু সমস্যা চলছে৷ তারপরও আমরা বাইরে থেকে যতটুকু পারছি কাজ করছি৷

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102