বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ব্যক্তিগত কাজে আর ভোগান্তি এড়াতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী।

বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায় এমন চিত্র দেখা গেছে।

ঈদে লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে এখনও অনেকে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাহিরে যাচ্ছেন ঘুরতে। কেউ আবার ঢাকায় ফিরছেন।

ঈদযাত্রা নিয়ে যাত্রীরা বলেন, ভোগা‌ন্তি এড়াতে ঢাকা ছাড়ছেন তারা। জরুরি কাজে আর ভোগান্তি এড়াতে ছুটির আগে ভাগে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা।

এদিকে, লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ছুটি বেশি হওয়াতে সাধারণ মানুষ ধীরে ধীরে ঢাকা ছাড়ছে এখনও। পর্যাপ্ত লঞ্চ থাকার পরও যাত্রীর সাড়া পাচ্ছে না। ভোর ৬টা থেকে ৮টা অবধি যাত্রীর সংখ্যা কিছুটা দেখা পেলেও সকাল ১০টার পর থেকে একদমই ফাঁকা থাকে সদরঘাট।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়েও দেখা গেছে একই দৃশ্য। কেউ ফিরছেন আবার কেউ পরিবার পরিজন নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102