বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের উদ্দেশে এক শুভেচ্ছা বার্তা পাঠান।

বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘বিশেষ এই মুহূর্তে আমি আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে এই আনন্দময় উৎসব উদযাপনের সময় আমাদের জন্য এটি এক ঐক্য, কৃতজ্ঞতা ও আত্মউপলব্ধির সুযোগ।’

তিনি আরও বলেন, ‘রমজান মাসজুড়ে ভারতের ২০ কোটি মুসলমান বিশ্ববাসীর সঙ্গে সংযম, প্রার্থনা ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে সহমর্মিতা, উদারতা ও সংহতির মূল্যবোধকে আরও গভীরভাবে স্মরণ করিয়ে দেয়।’

নরেন্দ্র মোদি বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও আনন্দের জন্য প্রার্থনা করেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এই শুভ উপলক্ষে, আমাদের দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। মহোদয়, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ শুভেচ্ছা গ্রহণ করুন।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102