বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

বাড়ির বাথরুমে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় একটি বাড়ি থেকে সামিয়া আক্তার দিয়া (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের দিকে দরজা ভেঙ্গে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তার আগেই সে মারা গেছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।

স্কুল শিক্ষার্থী সামিয়া ধনিয়া বর্ণমালা হাই স্কুলের নবম শ্রেণিতে পড়ত বলে জানিয়েছেন স্বজনেরা। সে কুমিল্লার চান্দিনা উপজেলার জরুমডা গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর শনিরআখড়া এলাকার পলাশপুরের একটি বাসায় ভাড়া থাকত।

হাসপাতালে সামিরার ভাই নাজমুল বলেন, ‘গতকাল সন্ধ্যার পর সামিয়া বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছু সময় পার হলেও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সামিয়া। পরে আমরা অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান সামিয়া আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102