শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মহাখালী এলাকায় একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে অবস্থিত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102