বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
তানোর বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ, উদ্যোগ নেই সংস্কারের সিডনির ক্যামডেনের নেতৃত্বে বাংলাদেশি এলিজা সীতাকুণ্ডে আগুনে সর্বস্বান্ত ৪০ ব্যবসায়ী মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬ অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৩ সদস্যের কমিটি গঠন বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান, চুক্তি স্বাক্ষর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৩ সদস্যের কমিটি গঠন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা-২৪০৫)-এর ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেছে শ্রম অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।

চিঠিতে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি নথিভুক্ত করার বিষয়টি জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন শ্রম অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাহিদুল ইসলাম। চিঠির অনুলিপি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের কাছেও পাঠানো হয়েছে।

নথিভুক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনোয়ার হোসেন। কার্যকরী সভাপতি আ. আজিজ বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলমগীর কবীর, মো. বশিরুল আলম ও মো. নূরুল আমিন।

সাধারণ সম্পাদক হয়েছেন মো. শহীদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আব্দুস সালাম সিকদার ও মো. নূরুল আলম। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাসুদুর রহমান খান, মো. নিজাম এবং শরিফুল ইসলাম ভূঁইয়া রুবেল।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. দেলোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক মো. পারভেজ আলম, আইনবিষয়ক সম্পাদক মো. জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সড়কবিষয়ক সম্পাদক মো. রাকিব এবং শ্রমবিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শেখ সরাফত আলী, মো. আবুল কাশেম ও মো. মিঠুন আলম।

কমিটি নথিভুক্ত হওয়ার পর আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণ, দাখিল, যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তির পর নির্বাচনের মাধ্যমে ২৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর থেকে কমিটি নথিভুক্তির সরকারি চিঠি পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানানো হচ্ছে।

এ সময় তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের জন্য সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা বন্ধ ও নিয়মিত বেতন-ভাতা প্রদান, সরকারি উদ্যোগে বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণ, অবসরকালীন শ্রমিক পেনশন বা এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং শ্রমিক পরিবারের জন্য আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।

এ ছাড়া শ্রমিকদের সন্তানদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং বাসস্ট্যান্ড বা এর আশপাশে ট্রাফিক পুলিশ বক্সের আদলে ‘শ্রমিক বক্স’ স্থাপনের দাবি জানানো হয়।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে শিশু শ্রম বন্ধ, সব চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা, লাইসেন্স ছাড়া হেলপার, সুপারভাইজার বা কন্ডাক্টরের মাধ্যমে গাড়ি না চালানো এবং ইউনিয়নের রেজি. নং-ঢাকা-২৪০৫-এর অন্তর্ভুক্ত হয়ে পরিচয়পত্র গ্রহণের আহ্বান জানানো হয়।

এ ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি না করা এবং যেকোনো সমস্যায় নির্ধারিত হেল্পলাইনে যোগাযোগ করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, সংগঠনটি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102