বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙায় বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভায় তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুইজন আটক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু তানোর বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ, উদ্যোগ নেই সংস্কারের সিডনির ক্যামডেনের নেতৃত্বে বাংলাদেশি এলিজা সীতাকুণ্ডে আগুনে সর্বস্বান্ত ৪০ ব্যবসায়ী মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬ অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে আগুনে সর্বস্বান্ত ৪০ ব্যবসায়ী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি ছোট-বড় দোকান পুড়ে ছাই হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ফার্নিচার, মুদি, হার্ডওয়্যার, সেলুন, দুটি ফার্মেসি ও চায়ের দোকান রয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102