বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল মাটিরাঙায় বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভায় তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুইজন আটক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু তানোর বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ, উদ্যোগ নেই সংস্কারের সিডনির ক্যামডেনের নেতৃত্বে বাংলাদেশি এলিজা সীতাকুণ্ডে আগুনে সর্বস্বান্ত ৪০ ব্যবসায়ী মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬ অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার

সিডনির ক্যামডেনের নেতৃত্বে বাংলাদেশি এলিজা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনির স্থানীয় রাজনীতিতে নতুন উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে বাংলাদেশি নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিলের সাধারণ সভায় সহকর্মী কাউন্সিলরদের ভোটে এলিজা রহমান ডেপুটি মেয়র নির্বাচিত হন। একই সভায় মেয়র নির্বাচিত হয়েছেন ভিন্স ফেরেরি।

এলিজার রাজনৈতিক উত্থানও বেশ দ্রুত। ২০২৪ সালের নিউ সাউথ ওয়েলস স্থানীয় সরকার নির্বাচনে অস্ট্রেলিয়ান লেবার পার্টির প্রার্থী হিসেবে ক্যামডেনের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। মাত্র দুই বছরের মধ্যেই সাধারণ কাউন্সিলর থেকে কাউন্সিলের নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ পদে উঠে এলেন এলিজা।

বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে তাঁর এই অর্জনে সিডনির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, এলিজার এই অগ্রযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়; অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি ও জনসেবায় বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অংশগ্রহণেরও একটি দৃশ্যমান উদাহরণ। বিশেষ করে নতুন প্রজন্মের বাংলাদেশি-অস্ট্রেলিয়ান নারীদের নেতৃত্বে এগিয়ে আসার ক্ষেত্রে তাঁর পথচলা অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

নতুন দায়িত্বে ক্যামডেনের বিভিন্ন শ্রেণি-পেশা ও সাংস্কৃতিক পটভূমির মানুষের কথা শুনে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও বসবাসের উপযোগী কমিউনিটি গড়ে তুলতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন এলিজা।

দুই বছর আগে ভোটারদের রায়ে কাউন্সিলে প্রবেশ, আর এবার সহকর্মীদের ভোটে ডেপুটি মেয়র—সিডনির স্থানীয় রাজনীতিতে এলিজা রহমানের এই দ্রুত উত্থান প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের নতুন গল্প হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102