বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কেন বিশ্বে সরকারি ছুটি বাংলাদেশে বেশি? লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ ৫ যুবক, তিন বছরেও মেলেনি সন্ধান ইতালিতে কাউকে তরল বা পানি ছুড়ে মারলে শাস্তি কী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : আইসিটিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে কী বলেছিলেন অভিনেত্রী বাঁধন ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ

ইতালির পিসায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির পিসা শহর বিএনপির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসা শহর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী জিন্না।

পিসা শহর বিএনপির উপদেষ্টা আহমদ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিসা শহর বিএনপির সাবেক সহসভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক টুটুল মোল্লা, সাবেক সহসাধারণ সম্পাদক জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল হক হৃদয়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ, সাবেক সহযুব বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম (ফাহি), সিনিয়র সদস্য শামসুল আলম, সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ বাহাদুর, শফিক, মিশা, শাহআলম, আলমাস খান, আলী খান, সেলিম মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের আদর্শ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়ও ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102