বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভয়ংকর সেই ‘ভাতার মারিতেই’ গড়ে উঠছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় সুন্দরগঞ্জে তিস্তার ভাঙনে নিঃস্ব মানুষ, গৃহহীন শত শত পরিবার হাসিনাকে ফেরানোর পথ তৈরি করা হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ দুর্বল গুমবিরোধী আইন সরকারের জন্যই বুমেরাং হবে: মঞ্জু রুনা লায়লার মৃত্যুর খবরে যা বললেন তার মেয়ে জিয়া পরিবার মানেই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতার ধারক বাহক মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল মাটিরাঙায় বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভায় তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান

মাটিরাঙায় বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভায় তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন মাটিরাঙা উপজেলা বিএনপির নেতারা। দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ ও বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মাটিরাঙার বিডিআর মাঠে গোমতি ইউনিয়ন বিএনপি আয়োজিত ওয়ার্ড পর্যায়ের নবগঠিত কমিটিগুলোর পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।

গোমতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল ফজল ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও জয়নাল আবেদীন খোন্দকার।

সভায় আরও বক্তব্য দেন গোমতি ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) মো. মোরশেদ আলম, গোমতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ, গোমতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মুনাফ এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বদিউল আলম বলেন, তৃণমূল পর্যায়ই যেকোনো রাজনৈতিক সংগঠনের মূল চালিকাশক্তি। নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটিগুলো মানবিক বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি গোমতি ইউনিয়নের উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বিএনপির কমিটিতে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা সালিশ-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তির ঠাঁই হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে জিয়াউর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সবসময় সজাগ থাকতে হবে।

গোমতি ইউনিয়নের নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পরিচিতি সভাটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102