বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল মাটিরাঙায় বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভায় তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুইজন আটক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু তানোর বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ, উদ্যোগ নেই সংস্কারের সিডনির ক্যামডেনের নেতৃত্বে বাংলাদেশি এলিজা সীতাকুণ্ডে আগুনে সর্বস্বান্ত ৪০ ব্যবসায়ী মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬ অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ২১ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাড্ডা থানাধীন উত্তর নন্দীপাড়া মৌজায় ইস্টার্ণ হাউজিং লি: এর প্রকল্পের মধ্যে ২১ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধারপূর্বক সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

উদ্ধারকৃত জমিটি উত্তর নন্দীপাড়া মৌজাস্থিত সিটি ০১ নং খতিয়ানভুক্ত, সিটি ১৭১৮ নং দাগের অন্তর্ভুক্ত। উদ্ধারকৃত জমির পরিমাণ ০.১৪৫৯ একর (প্রায় ১৪.৬ শতাংশ), যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ২১,০০,০০,০০০/- (একুশ কোটি) টাকা।

জমিটির অবস্থান:
উদ্ধারকৃত সম্পত্তিটি ইস্টার্ণ হাউজিং লিঃ-এর মালিকানাধীন প্রকল্পের আফতাব নগর এলাকায় উক্ত কোম্পানীর সৃজিত লে-আউট প্ল্যান অনুযায়ী ‘এম’ ব্লকের ২ নং সেক্টরের ০১ নং রোডে অবস্থিত।

সরকারি স্বার্থ রক্ষার্থে উক্ত খাস জমিতে সরেজমিনে উপস্থিত হয়ে সরকারি মালিকানা সংক্রান্ত অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয় এবং অবৈধ দখল থেকে জমিটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। উক্ত অভিযানে ডেমরা রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সরকারি স্বার্থ সংরক্ষণের নিমিত্তে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102