শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিদিনই নানা প্রয়োজনে রাজধানীর বিভিন্ন মার্কেট, দোকানপাট কিংবা শপিং সেন্টারে যেতে হয় নগরবাসীকে। তবে সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। এ তথ্য জানা না থাকলে প্রয়োজনের সময় মার্কেটে গিয়ে ফিরে আসতে হতে পারে। তাই শুক্রবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে, তা আগে থেকেই জেনে রাখা ভালো।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, সেগুলো হলো—আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

এ ছাড়া বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশের দোকানপাটও শুক্রবার বন্ধ থাকে।

দর্শনীয় স্থান ও জাদুঘরের মধ্যে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর শুক্রবার বন্ধ থাকে। জাদুঘরটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকলেও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।

এ ছাড়া আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনি থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102