শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

আজ ভোলায় যাচ্ছেন স্পিকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

​বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শুক্রবার (১১ সেপ্টেম্বর) চারদিনের সফলে ভোলা যাচ্ছেন। স্পিকারের কার্যালয় থেকে প্রকাশিত সরকারি সফরসূচিতে এ তথ্যের কথা জানানো হয়েছে।

​সফরসূচি অনুযায়ী, স্পিকার ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বরিশালে পৌঁছে জুম্মার নামাজ আদায় শেষে বিকেলে লাহারহাট ঘাট হয়ে ফেরিযোগে ভোলার ভেদুরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন। সড়কপথে তিনি লালমোহন উপজেলায় তার নিজ বাসভবনে পৌঁছাবেন।

​সফরের দ্বিতীয় দিনে ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় লালমোহনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এবং ১৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৩টায় তজুমদ্দিনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করবেন তিনি।

​সফরের শেষ দিন ১৪ সেপ্টেম্বর (সোমবার) সকালে ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। সভা শেষে সড়ক পথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102