শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

স্বর্ণের দাম আরো কমলো

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, যা গত বুধবার ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে; যদিও মূল বিষয় হলো বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়া।

নতুন দাম অনুযায়ী, ​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।

এর আগে, গত বুধবার স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১০৮ টাকা কমে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102