রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন ওয়াসিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তান সুপার লিগের এক দশক পূর্ণ করলেও এখনও কেন একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারেনি, এমন প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। এ প্রসঙ্গে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর উদাহরণও টেনেছেন ওয়াসিম।

এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, ‘পিএসএল শুরু হওয়ার ১০ বছর হয়ে গেছে। কিন্তু পিএসএল কি একজন ব্যাটার তৈরি করতে পেরেছে? হ্যাঁ, আমরা কয়েকজন বোলার পেয়েছি। কিন্তু বলুন তো, উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা কি তৈরি হয়েছে?’ এমন প্রশ্ন ছুড়ে দেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানের সাবেক অধিনায়ক এরপর ভারতের কিশোর ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর প্রসঙ্গ টেনে আনেন। ওয়াসিম বলেন, ‘আমরা যখন ১৪ বছর বয়সী (বৈভব সূর্যবংশী) এমন একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই উন্নতি দেখতে পাব।’

এই বয়সেই আক্রমণাত্মক ব্যাটিং এবং অভিজ্ঞ বোলারদের বিপক্ষে সাহসী ক্রিকেট খেলে ক্রিকেটবিশ্বে আলোচনায় এসেছেন বৈভব। আইপিএলে টানা দুই মৌসুমের দারুণ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার।

 

তবে ওয়াসিমের বক্তব্যের মূল বিষয় শুধু বৈভব নন, বরং এমন প্রতিভা তৈরির জন্য প্রয়োজনীয় ক্রিকেট কাঠামো। তার মতে, কেবল পিএসএলের ওপর নির্ভর না করে ছোট বয়স থেকেই প্রতিভা খুঁজে বের করে তাদের যথাযথভাবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।

ওয়াসিম একই সঙ্গে পাকিস্তানের ক্লাব ক্রিকেট পুনরুজ্জীবিত করার ওপরও জোর দিয়েছেন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে উন্নতি করতে হলে ক্লাব পর্যায়ে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন তিনি। ওয়াসিম এই ব্যাপারে বলেন, ‘লাল বলের ক্রিকেটে উন্নতি চাইলে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে হবে। পিসিবির উচিত করাচি ও লাহোরে ১০০ মিলিয়ন রুপি করে বিনিয়োগ করা, কারণ প্রতিভা আসে ক্লাব ক্রিকেট থেকেই।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102