বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

খাঁচায় ফিরল সিংহী ডেইজি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ডেইজি নামের সিংহীটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বের হয় ডেইজি। ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহীটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করাতে সক্ষম হয়।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেলে সেটিকে ধরে ফের খাঁচায় ঢুকানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।পরিচালক আরও জানান, খাঁচার গেট সম্ভবত তালা মারা ছিল না। কোথাও কোনো ভাঙা বা গ্রিলে ফাঁকা পাওয়া যায়নি। বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে বলে জানান তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে গঠিত দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এই ঘটনায় বিস্তারিত তদন্ত করবে। কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মোঃ শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে জমা দেবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102