বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

জুরাইনে দুর্বৃত্তের গুলিতে সিএনজিচালক নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রাজধানী কদমতলী থানা জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পেশায় সিএনজিচালক।

সোমবার (০১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত পাপ্পুর বাবা মন্টু শেখ জানান, আমার ছেলে পেশায় সিএনজি চালক। জুরাইন গ্যাস পাম্প রোড আশরাফ মাষ্টার আদর্শ স্কুলের সামনে স্থানীয় বাপ্পা ও কাঞ্চি সহ তিনজন মিলে আমার ছেলেকে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে আমার ছেলেকে গুলি করে হত্যা করল এ বিষয়ে আমরা কিছু জানি না।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজন থানার বাসাবাড়ি গ্রামে। বর্তমানে ১৬৪২ নম্বর পূর্ব জুরানই গ্যাস পাম্প মিষ্টির দোকান এলাকায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102