বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

রাজধানীতে তিন অপমৃত্যু, মরদেহ ঢামেকে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- ভাটারা থানা থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী মোহাম্মদ আল-আমিন হোসেন রায়হান (৩২), সবুজবাগ থেকে গৃহিণী সিমি আক্তার (২০) ও গাড়ি চালক ইপু (২৫)।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে পৃথক জায়গা থেকে তিনজনের লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ভাটারা থেকে উদ্ধার হওয়া আল-আমিনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকার ই- ব্লকের ১৮ নম্বর রোডে একটি বাড়ির ছাদে চিলেকোঠার রুমে থাকতেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান বলেন, চিলেকোঠার ওই রুমটিতে থাকতেন আল-আমিন। সোমবার রাতে রুমের দরজা বন্ধ দেখে বাড়ির দারোয়ান বিকল্প চাবি দিয়ে রুম খুলে ভিতরে ঢুকে দেখেন, জানালার গ্রিলের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তিনি রয়েছেন। পরবর্তীতে থানায় খবর দিলে রাত পৌনে একটার দিকে লাশ উদ্ধার করা হয়।

এদিকে সবুজবাগের আহমদবাগ এলাকার ৩৩/ডি নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন গৃহিণী সিমি আক্তার। তার সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপপরিদর্শক মো. আরিফুর রহমান উল্লেখ করেন, তার স্বামীর নাম মুরাদ হোসেন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে রাত ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডের আবু সাইদের টিনশেড বাড়ি থেকে উদ্ধার করা হয় গাড়ি চালক ইপুর লাশ। তার সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, ইপুর গ্রামের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়। তার বাবার নাম মো. রবিউল ইসলাম। দক্ষিণগাঁওয়ের বাড়িটিতে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। সোমবার রাতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে স্ত্রী কুলসুমের সাথে ঝগড়া হয় তার। এক পর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেন। এরপর নিজেই রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে শীতের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তার লাশ উদ্ধার করা হয় আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তিন লাশের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102