বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। এছাড়া ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ছাত্রদল নেতারা বলেন, “ঢাবি শিক্ষার্থী সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো দায়ীদের বিচারের আওতায় আনা হয়নি।” তারা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধের কারণে শাহবাগ, কারওয়ান বাজার, মৎস্য ভবন, নীলক্ষেতসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও প্রশাসন যদি বাধা দেয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102