বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, রাতে বাড্ডা এলাকা থেকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

আহত তোফাজ্জল ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে তৃতীয় তলা ভবনের নিচ তলায় পরিবার নিয়ে থাকেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানান, আমার প্রতিবেশী তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে লেবার হিসেবে কাজ করেন। আজ রাতের দিকে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে আমার বন্ধু ও তার স্ত্রী এবং তাদের তিন মেয়ে দগ্ধ হয়। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102