বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

কাল থেকে অভিযানের ঘোষণা, রমনা পার্কের মতো হবে সোহরাওয়ার্দী উদ্যান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানের একই সিদ্ধান্তের কথা জানায় ঢাবি প্রশাসন।

এর আগে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনের পর রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেয়াল নির্মাণ এবং বৃহস্পতিবার (১৫ মে) থেকে অভিযান শুরু দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। বুধবার (১৪ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্টরা এ সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রেইড শুরু হবে। আগস্ট থেকে আমরা ন্যূনতম পাঁচবার রেইড দিয়েছি।

তিনি বলেন, আমরা রেইড নিয়মিত করে মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিটি করা হবে যারা এ বিষয়ে তদারকি করবে। পর্যাপ্ত লাইটের ও সিসিটিভির ব্যবস্থা করা হবে। রমনা পার্ককে মাথায় রেখে সোহরাওয়ার্দী উদ্যানকে যাতে আধুনিক পার্কে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে একটি স্টাডি করা হবে। উদ্যানকে মাথায় রেখে একটি পুলিশ বক্স বসানোর জন্য ডিএমপিকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102