শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বড়াইগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকপুর গ্রামের মৃত আমজাদ মণ্ডলের ছেলে মো. লালচান মণ্ডল (৩৫) এবং ছাতিয়ানগাছা গ্রামের মো. আফাজ মণ্ডলের ছেলে মো. মনিরুল ইসলাম (৩২)।

র‍্যাব-৫, সিপিসি-২ (নাটোর ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে লালচান মণ্ডল ও মনিরুল ইসলামকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে লালচানের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পাশে থাকা গোয়ালঘরের মাচায় তল্লাশি চালানো হয়। সেখানে ছয়টি পোটলায় বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে গাঁজা মজুত করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102