সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ধুনটে সার মজুদের দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা, ৭৬ বস্তা জব্দ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার ধুনটে সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগে চার ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদ করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ও খাদুলী চারমাথা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম।

জানা যায়, কৃষকদের জন্য সরকারি ভর্তুকিতে দেওয়া সার কৃষকের হাতে পৌঁছানোর কথা থাকলেও অভিযোগ উঠেছে সেই সারই অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন কয়েকজন ব্যবসায়ী।

এ অভিযোগের ভিত্তিতে অভিযানে খাদুলি চারমাথা বাজারের ব্যবসায়ী মোখলেসকে ৫০ হাজার, বেলাল হোসেনকে ৩০ হাজার এবং আব্দুল মোমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মথুরাপুর বাজারের ব্যবসায়ী মোহসিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেলাল হোসেনের দোকান থেকে ১৪ বস্তা, মোখলেসের কাছ থেকে ২৮ বস্তা, আব্দুল মোমিনের কাছ থেকে ১১ বস্তা এবং মোহসিন আলমের কাছ থেকে ২৩ বস্তা সার উদ্ধার করে জব্দ করা হয়। অভিযানে আব্দুল মোমিনের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102