সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :

অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নেপালে গত ২৬ আগস্ট আকস্মিক একটি বন্যার ঘটনা ঘটে। সেই ঘটনায় এখন পর্যন্ত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন এখনো কমপক্ষে ৫ হাজার মানুষ। এবার সেই বন্যার্তদের পাশে দাঁড়াল বিশ্বের আলোচিত রাষ্ট্র ইসরায়েল। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা দিয়েছে দেশটি।

ধাদিং জেলার গলছি গ্রামীণ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাইরেনিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এ সহায়তা পৌঁছে দেয় দূতাবাস। ইসরায়েলি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জনন বেবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রীসহ জরুরি গো-ব্যাগ ও ত্রাণসামগ্রীর বাক্স তুলে দেন।

দূতাবাস জানিয়েছে, এটি তাদের জরুরি ত্রাণ কার্যক্রমের প্রথম পর্যায়। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা মূল্যায়নে তারা নেপালি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

মাঠপর্যায়ে চিহ্নিত চাহিদার ভিত্তিতে আগামী দিনগুলোতে আরও সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস।

নেপালে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত শমুলিক আরি বাস বলেন, “এই সংকটের সময় ইসরায়েল নেপালের জনগণের পাশে রয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, প্রাথমিক এ সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি দেবে।

এ সময় দূতাবাস ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, নেপালি কর্তৃপক্ষ, ত্রাণ কার্যক্রমে নিয়োজিত প্রথম সাড়াদানকারী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি সংহতি প্রকাশ করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102