রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলো সোনার দাম সালমান শাহর আকাশচুম্বী জনপ্রিয়তা ও কালজয়ী প্রভাবের নেপথ্যে বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, মিলবে পুরস্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক। শিক্ষার্থীদের নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে বিশেষ এক পর্যবেক্ষণ ও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক নোটিশে এ তথ্য জানা যায়।

​নোটিশের নির্দেশনায় বলা হয়, আগামী ২-৩ দিনের মধ্যে উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় প্রতিদিনের নামাজ ট্র্যাকিং কার্যক্রম শুরু হবে। প্রতিদিনের প্রথম ধর্মীয় ক্লাসে শিক্ষক বা সহকারী মৌলভীগণ শিক্ষার্থীদের কাছ থেকে আগের দিনের নামাজ আদায়ের তথ্য সংগ্রহ করে নির্ধারিত রেজিস্ট্রারে লিপিবদ্ধ করবেন।

মাস শেষে প্রতিটি প্রতিষ্ঠান এ-সংক্রান্ত একীভূত প্রতিবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করবে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা অফিসের পক্ষ থেকে নিয়মিত ও বেশি ওয়াক্ত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের ঘোষণাও দেওয়া হয়েছে।

​নোটিশে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সাথে কেয়ামতের দিন প্রথম নামাজের হিসাব নেওয়া-সংক্রান্ত হাদিসের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়ের তাগিদ দেওয়া হয়।

​উদ্যোগটির বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নামাজ আদায়ের এই নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন সুশৃঙ্খল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102