বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগে খুলনার একটি আদালত সবুজ খাঁ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড  দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোডের কেরামত আলীর ছেলে। বুধবার (খুলনা জেলা ও দায়রা জজ) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল খুলনা মহানগর, খুলনার বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ।

আদালতের সূত্র জানায়, নগরীর মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগি দেখানোর কথা বলে আসামি সবুজ তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে।

এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) এর ৯(১) ধারায় সবুজকে আসামি করে মামলা করেন।

২০২৫ সালের ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দিবস কুমার মৃধা সবুজ খাঁকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২৬ সালের ১ এপ্রিল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102