বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জাহিদ হাসান (২২) নামে যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় দুপচাঁচিয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম নেতৃত্বে থানা পুলিশ উপজেলার  তালুচ গ্রামের মোস্তফার ছেলে দণ্ডপ্রাপ্ত জাহিদ হাসান।

​প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102