রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ছয় মাসেই ‘বড় সাজ্জাদের সহযোগী’ ইকরাম জামিনে মুক্ত

বাগেরহাটের মংলায় ৩১৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ২১টি বাইসাইকেল বিতরণ

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল)-এর সামাজিক উন্নয়ন (সিএসআর) কর্মসূচির আওতায় বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের মোট ৩১৫ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং ২১ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মোংলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার সুমী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফপিসিএল-এর ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান জনাব অভিষেক কুমার।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএফপিসিএল-এর ভারপ্রাপ্ত প্রধান মানবসম্পদ কর্মকর্তা জনাব আনোয়ারুল আজিম, বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিজয় কৃষ্ণ বাওয়ালী, এবং পরিচালনা পর্ষদের সভাপতি জনাব হাবিবুর রহমান বিশ্বাস।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স, ছাতা এবং বাইসাইকেল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং স্থানীয় শিক্ষার প্রসারে বিআইএফপিসিএল-এর এমন সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন। বক্তব্য শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে উপকরণগুলো বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102