যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। জসিম উদ্দিন (৪০) ২। মো. আক্তার হোসেন (৪৫) ৩। মো. আব্দুল আলীম হোসেন রুদ্র (৩৫), মো. রাজিব (৩০), দিদারুল ইসলাম সুজন (৪০), রেজাউল হক মীর (৪০), ইব্রাহিম শেখ (২৫), মো. মানিক (৩৭), হানিফ (৩৬), মো. জাকির (৫৩), ফয়সাল মিয়া (৪৬), সুমন মিজি (৪৭), মামুন (২৬), মো. হাসান (৩১), মো হৃদয় (২৪), মো. রামিম (২৫), মো. বিল্লাল মোড়ল (৩০), মো. সোহেল আকন (৩৫) ও সজিব পাঠান (২৮)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।