রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সিডনিতে একসঙ্গে জেমস-রূপম, ‘গুরু’র সাক্ষাতে উচ্ছ্বসিত ‘ফসিলস’ তারকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

গানে গানে দর্শক মাতাতে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন দুই বাংলার দুই রক তারকা নগরবাউল জেমস ও ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। 

সিডনিতে পৌঁছে জেমসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপম। সেখানে নগরবাউলকে নিজের ‘গুরু’ অভিহিত করে একই মঞ্চে পারফর্ম করা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তারকা।

জেমসের প্রতি নিজের মুগ্ধতা ও শ্রদ্ধা প্রকাশ করে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন রূপম ইসলাম। লিখেছেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি— আসছো তো সবাই?’

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজনটি ঘিরে ইতোমধ্যে অস্ট্রেলিয়াপ্রবাসী দুই বাংলার সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

কনসার্টটি উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনি পৌঁছানোর খবর জানিয়ে জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’

বর্তমানে দেশ ও বিদেশে নিয়মিত শো এবং কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টেও জেমস ও রূপম ইসলামকে একসঙ্গে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102