রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে কামরুল সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান প্রবাসীদের স্বস্তিদায়ক সেবার জন্য রাষ্ট্রের কাছে যে বার্তা দিলেন জুলকারনাইন ওসির নির্দেশে হাসপাতালের গাছ কর্তন, জানতেন না ইউএনও-বন বিভাগ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার শিক্ষককে অবসরকালীন চেক প্রদান করা হবে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ বা ইমোর মেসেজে ‘কবুল’ বললে কি বিয়ে হবে? দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড় : প্রধানমন্ত্রী ‘বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ নূর ইসলাম (৫৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের ভাতিজা ইয়াসিন জানান, বাসার নিচে অবস্থানকালে মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন দুর্বৃত্ত নূর ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, নূর ইসলাম মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাসার বাসিন্দা এবং তিনি ওয়াজেদ আলীর ছেলে। তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার মহিষখালী এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় নূর ইসলামকে হাসপাতালে আনা হয়েছে। তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102