বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

রাজধানীতে ৭০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতের নাম- মো. সাদ্দাম হোসেন ওরফে সাদ্দাম (২৮)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার বিহারীপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিস থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সাদ্দাম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ঢাকায় এনে পল্লবী থানাধীন বিহারীপল্লীসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102