দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় শুরু হচ্ছে নতুন আরবি বছর। এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলোকিত স্বপ্নের বিডি এর সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আরবি নববর্ষ আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও মানবকল্যাণের শিক্ষা দেয়। নতুন হিজরি বছরের সূচনায় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন এবং দেশ ও জাতির কল্যাণ দান করেন।”
তিনি আরও বলেন, পবিত্র মহররম ইসলাম ধর্মের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন বছরকে কেন্দ্র করে সবাইকে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শেখ মিজানুর রহমান দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “১৪৪৮ হিজরি সন সবার জীবনে বয়ে আনুক শান্তি, সফলতা ও আল্লাহর অশেষ রহমত। নতুন বছরের প্রতিটি দিন হোক কল্যাণময় ও বরকতময়।”
আরবি নববর্ষ উপলক্ষে তাঁর এই শুভেচ্ছা বার্তা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি এবং দেশের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করেন।