রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শেখ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলোকিত স্বপ্নের বিডির সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের সকল বিভেদ ভুলে সবাইকে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শেখ মিজানুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সকলের জীবন হোক সুন্দর, নিরাপদ ও শান্তিময়।”

শেষে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102