বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে মুসলিম তরুণীকে হত্যা ও গণধর্ষণের অভিযোগ স্বামী অঙ্কিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত জবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান, ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল: ট্রাম্প বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে নতুন সমন্বয়ের বার্তা জার্মানিতে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের : রাশেদ খান বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত উচ্চবর্ণের কিশোরীর সঙ্গে প্রেম, উত্তরাখণ্ডে দলিত তরুণকে পিটিয়ে হত্যা

শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক সচেতনতামূলক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে ডিএনসিসি প্রশাসক বলেন, পরিবেশ সুরক্ষায় ইতিবাচক মানসিকতা ও সচেতনতা থাকলে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। তিনি উল্লেখ করেন, সিটি করপোরেশন নিজেদের দায়িত্ব পালন করছে এবং পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও এ প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটি একদিনে সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে। এ ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শফিকুল ইসলাম খান আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। কোনো ধরনের বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি দাবি করেন, রাজধানীর সড়কে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে শব্দদূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102