শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলের সমাবেশ আজ রূপপুর থেকে আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ, মরক্কোর বিপক্ষে নেই নেইমার হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি তানোরে চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ভুটভুটি গাড়ি উদ্ধার সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের সম্মেলন

বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

রাজধানীর মুগদায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভ (৪৫) নামে এক কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে মুগদা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ব্যাংক কর্মকর্তার বন্ধু আজাদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে জানতে পারেন, তানভীর হোসাইন শুভ গলায় ফাঁস দিয়েছেন। তিনি বলেন, ‘সবার সঙ্গে তার খুব বেশি যোগাযোগ ছিল না। অনেকটাই চুপচাপ স্বভাবের ছিলেন। ডিভোর্সের পর থেকে তিনি আরও গুটিয়ে গিয়েছিলেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা বলতে পারছি না।’

নিহতের ছোট ভাই শৈবাল জানান, ২০১২ সালে তানভীর বিয়ে করেছিলেন। বিয়ের তিন মাসের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি আর বিয়ে করেননি। মুগদার বাসায় একাই থাকতেন এবং ঈদেও সাধারণত বাড়িতে যেতেন না।

তিনি আরও জানান, ঈদের আগের দিন আমার সঙ্গে তার কথা হয়েছিল, স্বাভাবিকভাবেই খোঁজ-খবর নিয়েছিলেন। তখন মনে হয়নি তিনি কোনো ধরনের মানসিক চাপে ছিলেন। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা আমাদের জানা নেই।

ব্যাংক কর্মকর্তার বাবা তবারক হোসেন জালান, ঈদের আগের দিন ও ঈদের দিনও তার সঙ্গে কথা হয়েছে। সবকিছুই স্বাভাবিক মনে হয়েছিল। কীভাবে এমন ঘটনা ঘটল, বুঝতে পারছি না।

পুলিশ জানায়, বাড়ির মালিক সর্বশেষ ঈদের দিন তানভীর হোসাইন শুভকে দেখেছিলেন। এরপর কয়েকদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার তার কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বাসার লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি কক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মরদেহে পচন ধরেছিল এবং ঘটনাটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যায় তিনি ভুগছিলেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102