বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার আকাশ ও তার দুই সহযোগী গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মো. আকাশ ও তার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন— মো. রবিন ও আরাফাত।

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালিয়ে আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আকাশের নেতৃত্বে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় তার সহযোগীরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

তিনি আরও বলেন, আকাশ ও তার সহযোগীরা সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বিকাশের দোকান কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করে। নগদ দুই লাখ টাকা ছিনতাই এবং এক লাখ টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। এর কয়েকদিন পর নবীনগর হাউজিং এলাকায় কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। এ ছাড়াও তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পাড়ের ওয়াকওয়েতে নিয়মিত ছিনতাই করতো চক্রটি।

জুয়েল রানা বলেন, গ্রেপ্তারদের রেকর্ড যাচাই-বাছাই করে দেখা গেছে, আকাশের নামে বিভিন্ন অপরাধে থানায় সাতটি মামলা রয়েছে। এ ছাড়া তার সহযোগী রবিনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102