শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতাকর্মী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের আগে ঝটিকা মিছিলের চেষ্টার সময় তাদের আটক করা হয়। এর মধ্যে ধানমন্ডি থেকে ২৩ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি জিসানুল হক বলেন, তারা মিছিল করতে এসেছিলেন। একত্র হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। আজ তাদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102