বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

দিনকাল ও বিএনপির মিডিয়া সেলের গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজধানীর গুলশান-১ এলাকার গ্লোরিয়া জিন্স কফি হাউজের সামনে দিনকাল ও বিএনপির মিডিয়া সেলের একটি গাড়ির উপর গাছ ভেঙ্গে পড়েছে। এ সময় বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে যায় এবং প্রধান সড়ক বন্ধ হয় যায়।

সোমবার (১৮ মে) রাত পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানতে চাইলে ট্রাফিক পুলিশের টিআই (গুলশান-১) মেহেদী হাসান জানান, দিনকালের গাড়ির উপর গাছ ভেঙ্গে পড়ে এবং বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে এরপর ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (বারিধারা) সৈয়দ মনিরুল ইসলাম জানান, ঝড়ের কারণে সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ার কারণে মানুষ ছোটাছুটি করতে থাকে।

তবে এই ঘটনাই কেউ আহত অথবা নিহত হননি বলে জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, সবাইকে সতর্ক করা হয়েছে এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102