বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় সংসদে ৭৭ আসন নিয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের শরিকদের আসন মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭৭।

জোট সূত্রে জানা গেছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন প্রায় নিশ্চিত। বিরোধীদলীয় উপনেতা হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচনায় রয়েছে।

ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নামও আলোচনায় আছে। বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ পদ নিয়েও জোটের মধ্যে আলোচনা চলছে।

এদিকে, নির্বাচনের পর জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি ছায়া মন্ত্রিসভা গঠনের কথাও বলেছে। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার পদ্ধতির আদলে ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠনের মাধ্যমে সরকারের নীতি পর্যবেক্ষণ ও বিকল্প প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

তবে জোটের নেতারা জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা ও উপনেতা প্রায় চূড়ান্ত হলেও অন্যান্য পদ নিয়ে এখনো আলোচনা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102