রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু : সারজিস আলম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যজোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। তবে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

অন্যদিকে, বিএনপির পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। যদিও কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য এ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান সংস্কার পরিষদের শপথকে ঘিরে বিভিন্ন দলের ভিন্ন অবস্থান নতুন সংসদের কার্যক্রমে রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102